• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ছাগলনাইয়ার দক্ষিণ মন্দিয়ায় ১৪ কেজি গাঁজাসহ তিন যুবক গ্রেফতার 

     swadhinshomoy 
    25th Oct 2025 7:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফেনী (ছাগলনাইয়া) প্রতিনিধি:

    গতকাল (শুক্রবার) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
    থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক আটটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ দক্ষিণ মন্দিয়া গ্রামের পূর্ব ও দক্ষিণ পাশে সাঁড়াশী অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা।
    গ্রেফতারকৃতরা হলেন
    ১️, মজিবুর রহমান ওরফে ইমন, পিতা জালাল উদ্দীন, গ্রাম দক্ষিণ মন্দিয়া, ওয়ার্ড নং ৭, বদর উদ্দিন ভুঁইয়া বাড়ি।
    ২️, মোবারক হোসেন, পিতা মৃত ফজলুল করিম, মধ্য পাড়া খলিল ভুঁইয়া বাড়ি, দক্ষিণ মন্দিয়া।
    ৩️, সাজ্জাদ হোসেন ওরফে ইমন, পিতা মোশাররফ হোসেন, শাহ আলী ভুঁইয়া বাড়ি, দক্ষিণ মন্দিয়া।
    ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শীঘ্রই তাদের আদালতে প্রেরণ করা হবে।
    পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031