• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার 

     swadhinshomoy 
    03rd Nov 2025 6:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল রোকন,রিপোর্টার কুমিল্লা:

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এক বিশেষ অভিযানে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে।

    বিজিবি জানায়, মহাপরিচালক কর্তৃক ঘোষিত “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর। এ লক্ষ্যে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে এবং ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায়, সোমবার ভোররাতে (০৩ নভেম্বর ২০২৫) আনুমানিক ৩টা ৩০ মিনিটে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে পরিচালিত ওই অভিযানে উল্লিখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই সফল অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত সুরক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে যে কোন প্রকার অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30