• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত 

     swadhinshomoy 
    09th Nov 2025 7:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির,নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি :

    আজ ৭ নভেম্বর রোজ শুক্রবার বিকাল চারটায় নান্দাইল চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিটন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের উপস্থিতিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

    সদস্য সচিব এনামুল কাদির তার বক্তব্যে বলেন ৭ নভেম্বর ১৯৭৫ সালে বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় মোড়। এই দিনে সিপাহী জনতার অভ্যুত্থানে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। শুরু হয় এক নতুন রাজনীতি অধ্যায় । যেখানে গণতন্ত্র, জাতীয়তা ও জনগণের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম। একদিকে সেনা অভ্যুত্থান, অন্যদিকে জনতা আকাঙ্ক্ষা, বাকশালের একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধ, ইতিহাসের পটভূমিতে বিপ্লব ও সংহতি দিবস।

    এই দিনটি শুধুই ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জন্য আজও একটি চেতনার প্রতীক। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ মানুষ এক সাথে উঠে দাঁড়িয়ে ছিলেন, দেশের সার্বভৌমত্ব , স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য।

    ৭ নভেম্বর একটি দিন নয়, একটি বার্তা। জনগণের শক্তি কখনো অবহেলিত হয় না, গণতন্ত্রের পথ কখনো থেমে থাকে না, ইতিহাস কোন চুপচাপ বসে থাকেনা।

    বিএনপি এই দিবসকে শুধু স্মরণ করে না আমরা এই দৃষ্টিতে দেখি যে আজও এই চেতনা বহাল রাখা জরুরি। আমরা আজ যে সব চ্যালেঞ্জের মুখে আছি তা হলো রাজনৈতিক প্রতিবন্ধকতার সংকট, গণমাধ্যম ও বিবেকের স্বাধীনতার প্রশ্ন, নির্বাচনের স্বচ্ছতা, এসব সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
    তিনি আরো বলেন দলের মনোনীত ব্যক্তি ক্লিন ইমেজ ব্যক্তিত্ব নান্দাইল উপজেলার আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
    উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিটন, বিএনপি যুগ্ন আহবায়ক নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়বাদী দল নান্দাইল পৌরসভার সদস্য সচিব জনাব রফিকুজ্জামান মনির, যুবদল নেতা আতিকুর রহমান নৌফেল, যুবদল নেতা আবু হুরায়রা ,যুবদল নেতা শাকিল, ও নান্দাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30