• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড 

     swadhinshomoy 
    10th Nov 2025 11:13 am  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন, বিশেষ প্রতিনিধি শেরপুর:

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ধানশাইল ইউনিয়নে বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদ্রাসার কমন রুমে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই পুরো কক্ষটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের তীব্রতায় কমন রুমের ভেতরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

    স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা দ্রুত পানি ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় চারদিকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    সংবাদ লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    অগ্নিকাণ্ডে মাদ্রাসার গুরুত্বপূর্ণ শিক্ষাসামগ্রী, আসবাবপত্র ও নথিপত্রসহ কমন রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30