এ,,টি,এম, হুমায়ুন কাদির,নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি :
আজ ১১ নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ২টায় নান্দাইল চৌরাস্তায় বারুই গ্রাম মাদ্রাসা প্রাঙ্গনে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৌওলানা আমরুল্লাহ সহ-সভাপতি ইত্তেফাকুল উলাম পরিষদ নান্দাইল, মুফতি শহিদুল্লাহ তালিম তরবিয়ত সম্পাদক, মুফতি বজলুর রহমান মুহাদ্দিস বারুই গ্রাম মাদ্রাসা ও খতিব চৌরাস্তা জামে মসজিদ, মাওলানা অলিউল্লাহ সাংগঠনিক সম্পাদক ইত্তেফাকুল উলামা নান্দাইল, মাওলানা নুরুল আলম মুহতামিম বারুইগ্রাম জামিয়া আরাবিয়া আহাদিয়া জামিয়া মাদ্রাসা, বক্তব্য রাখেন আরো স্থানীয় আলেম ওলামাগণ। বক্তারা বলেন কাঁদিয়ানী সম্প্রদায় ইসলামের নামে সর্বসাধারণকে বিভ্রান্ত ছড়িয়ে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। ইসলামের মৌলিক বিশ্বাসের সাংঘর্ষিক ও পরিপন্থী কাজ করছে তাই অতি বিলম্বে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করেন। আগামী ১৫ নভেম্বর ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সম্মেলনে সকল মুসলিম জনতা কে উপস্থিত হয়ে উক্ত সম্মেলনকে সফল করার আহ্বান জানান।

