• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আইআইইউসিতে আয়োজিত হতে যাচ্ছে হচ্ছে গেইম অব ট্রাসেস 

     swadhinshomoy 
    12th Nov 2025 3:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা চট্টগ্রাম:

    আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এ আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় গেইম অব ট্রাসেস। আইআইইউসি টেক ফেস্ট ২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত এই ইভেন্টটি আগামী ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

    ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং -এর আয়োজনে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে মোট ২৫ হাজার টাকার প্রাইজমানি রাখা হয়েছে।

    প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের স্ট্রাকচারাল ডিজাইন দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারা প্রদর্শনের সুযোগ পাবে। আয়োজকরা জানিয়েছেন, আগ্রহী প্রতিযোগীদের ১৯ নভেম্বরের মধ্যে গ্রুপ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

    আইআইইউসি টেক ফেস্ট ২০২৫-এর আওতায় আরও থাকছে মেকানিক্স অলিম্পিয়াড, টেক অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, হ্যাকাথন, রোবট প্রতিযোগিতা এবং প্রজেক্ট শোকেসসহ নানা আকর্ষণীয় আয়োজন। পুরো ফেস্টটি চলবে ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। টেকফেস্ট সম্পর্কিত যেকোনো তথ্য পেতে https://techfest.iiuc.ac.bd – লিংকে ভিজিট করার জন্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30