রানীনগর নওগাঁ প্রতিনিধি:
রানীনগর থানা মিরাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রানীনগর আত্রাই থানার ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। উপস্থিত ছিলেন প্রধান বক্তা রানীনগর থানা বিএনপি’র সম্মানিত সভাপতি ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন রানীনগর থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক মতিউর রহমান উজ্জল সদস্য সচিব বেলাল যুগ্ন আহবায় মাসুদ রানা মিঠুন আহমেদ রানীনগর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্বির হোসেন মহিলা দলের সভানেত্রী ফাইমা। প্রধান অতিথি বক্তব্যে বলেন দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলার জনগণ তথা রানীনগর আত্রাইয়ের ভোটারেরা ভোট দিতে পারে নাই এখন সুযোগ এসেছে সবাই তার নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে। তিনি আরো বলেন যুগে যুগে বাংলাদেশের অস্তিত্ব যখন বিলীন মুখে ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমান এ দেশের হাল ধরেছিলেন।ধারাবাহিকতায় তার সহধর্মণী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া হায়নাদের হাত থেকে এ দেশকে রক্ষা করেছিলেন আবার তিনি এই দেশকে রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারো দেশকে সুগঠিত করতে ধানের শীষে ভোট চান এবং তিনি আশাবাদী আবারও দেশকে পৃথিবীর মানচিত্রে একটি সুগঠিত রাষ্ট্র হিসেবে বাংলার জনগণ ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে চাই।

