রেজাউল মোস্তফা চট্টগ্রামঃ
১৪ তারিখ রোজ শনিবার নগরীর সিটি গেইট এলাকা সংলগ্ন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ
সাভ ফর স্মাইল,মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক,ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্প প্রাথমিক ভাবে আয়োজিত অর্থাৎ ক্যামম্পের মাধ্যমে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা (CBG) বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়, এর মধ্যে যে সকল রোগীর চক্ষু ছানি অপারেশন প্রয়োজন তাদের নিয়ে দ্বিতীয় ধাপে আরেকটি ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্প থেকে সেবা পেয়ে রোগীরা সন্তুষ্টি লাভ করে, এবং এই ধরনের ক্যাম্প সামনে আরো আয়োজন করার পরামর্শ দেন।
কাম্পে অংশ গ্রহণকারী রোগীদের উদ্দেশ্য মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন বলেন এটা আমাদের প্রাথমিক ভাবে চিকিৎসা ক্যাম্প আয়োজন এর মধ্যে ছানি অপারেশন প্রয়োজন কৃত রোগীদের বাঁচাই করা হচ্ছে, সেই সাথে ছানি অপারেশন প্রয়োজন সেই সকল রোগী গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ৪০% ডিসকাউন্টে সকল পরীক্ষা করার সুযোগ পাবেন। এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে রোগীদের সাথে যোগাযোগ করে দ্বিতীয় ধাপে ক্যাম্পের তারিখ জানিয়ে দেওয়া হবে।
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস জানান রোগীদের যথাযথ সুন্দর সেবা প্রদান করছি আমরা, সেই সাথে তিনি আরও জানান এই কর্মসূচির মাধ্যমে বহু মা-বাবা, বৃদ্ধ-প্রবীণ মানুষ তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পাবেন —ফিরে পাবেন আলো দেখার আনন্দ, প্রিয়জনের মুখ দেখার সৌভাগ্য।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমার,সাভ ফর স্মাইলের ট্রেজারার সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, অফিস সহকারী প্রধান আরফান হামিম সিয়াম, সহকারী আফসানা রহমান মিম, নিবার্হী সদস্য কাশফিয়া আক্তার আসফা,জিহাদ সরকার লিমন,মোঃ শাহাদাত হোসেন,হাসনা আক্তার,সুমাইরা আক্তার ইরা,মোঃ ফাহিম মুনতাসির,মো: উমর ফারুক রাসেলসহ ১১ জন সদস্য নিয়ে ক্যাম্পটি সুন্দর ভাবে সম্পূর্ণ হয়।

