• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভালুকায় বিএনপির উঠান বৈঠকে ১৪ হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ 

     swadhinshomoy 
    20th Nov 2025 7:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

    ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং একই অনুষ্ঠানে প্রায় ১৪ হাজার মা-বোন ও সাধারণ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করা হয়।

    অনুষ্ঠানটির আয়োজন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। কাচিনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই উঠান বৈঠক ও উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

    উঠান বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এর মাধ্যমে দলের রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

    অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশগ্রহণ করেন।

    বিএনপির এ ধরনের উঠান বৈঠক ও সামাজিক কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে চলমান রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30