• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়া দৌলতপুরে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন 

     swadhinshomoy 
    20th Nov 2025 7:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

    কুষ্টিয়া দৌলতপুরে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে।(১৮ নভেম্বর) মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টায় পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্ৰামে কৃষক মোঃ ইসরাফিলের জমিতে ব্রি-ধান-১০৩ জাতের শস্য কর্তন করা হয়।
    এই নমুনা শস্য কর্তনের মাধ্যমে চলতি মৌসুমে রোপা আমন ১০৩ ধানের গড় উৎপাদন নির্ণয়ের কাজ সম্পন্ন করা হয়। কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও সময়মতো সার ও সেচ সুবিধা পাওয়ায় এ মৌসুমে ধানের ফলন আশানুরূপ হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত উপ পরিচালক শস্য মোঃ ওহিদুজ্জামান, এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম, মোঃ শাহরিয়ার শামীম,আবু বকর সিদ্দিক, জেলা পরিসংখ্যান সহকারী অফিসার, মোঃ সাহানুর রহমান ,উপজেলা পরিসংখ্যান অফিস চেইনম্যান সাদ্দাম হোসেন প্রমুখ।
    উপজেলায় এ মৌসুমে রোপা আমন ধান আবাদ হয়েছে ১৯ হাজার ৮০০শ’ ৮০ হেক্টর জমিতে। কৃষক ইসরাফিল এর জমির শস্য কর্তন শেষে দেখা গেছে, বিঘা প্রতি ধান উৎপাদন হয়েছে ২১ থেকে ২২ মন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30