• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বালিয়াকান্দিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার কাজী রহমান মানিক 

     swadhinshomoy 
    22nd Nov 2025 11:18 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

    রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী-২ আসনের (বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা) মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।

    রবিবার (২১ নভেম্বর) বিকেলে ভীমনগর এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, উৎপাদন ব্যয়, বাজার ব্যবস্থা ও কৃষি–সহায়তা–সংক্রান্ত নানা বিষয় উঠে আসে।

    মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন,
    “এই অঞ্চলের কৃষকরাই এলাকার অর্থনীতির মূল শক্তি। কিন্তু তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, আধুনিক কৃষি সরঞ্জাম ও পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। কৃষকদের সমস্যা সমাধান না হলে কৃষি ও গ্রামীণ অর্থনীতি কোনোভাবেই এগোতে পারবে না। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি কাজ করে যাব।”

    তিনি আরও বলেন,
    “সারের মূল্যবৃদ্ধি, সেচের খরচ, বীজের সংকট, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া—এসব দীর্ঘদিনের সমস্যা। এসব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা ও সরকারি তদারকি জরুরি।”

    মতবিনিময় সভায় উপস্থিত কৃষকরা তাদের নানান দাবি, ক্ষতি ও ভোগান্তির কথা তুলে ধরে এমন উদ্যোগ নেওয়ার জন্য ব্যারিস্টার মানিককে ধন্যবাদ জানান।

    এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সাহাঙ্গীর, শাহ আলম, যুবদল নেতা রুবেল কাজী, কুমারেস, পুলক, মুরাদ মোল্লা, মুসফিকুর রহমান, ফজলুল হক, রাসেল, মিজান ফকির ও মান্নান মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30