• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অ/ভি/যা/ন 

     swadhinshomoy 
    22nd Nov 2025 4:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাঙ্গুনিয়া –প্রতিনিধি:

    তিনটি ইটভাটার চিমনি–কিলন ভে/ঙে গুঁড়িয়ে দেওয়া হয়

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

    অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ার তিনটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে ভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
    উচ্ছেদ হওয়া ইটভাটাগুলো হলো—বেতাগ বালিয়াখোলা এলাকার মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (KMR)–মালিক জাহাঙ্গীর আলম চৌধুরী ,
    একই এলাকার মেসার্স কেবিএম ব্রিকস (KBM)–মালিক মো. আজিজুর রহমান , এবং দক্ষিণ রাজানগর সোনারগাঁও মোহাম্মদপুর এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (SAB)–মালিক মো. ইউনুচ কোম্পানি ।

    অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং পরিদর্শক চন্দন বিশ্বাস।

    আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গুনিয়া ক্যাম্প, র‍্যাব-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর, এবং রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা। এছাড়া সার্বিক সহযোগিতা করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
    পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30