• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পিরোজপুরে গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন 

     swadhinshomoy 
    12th Aug 2025 4:03 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃনূর উদ্দিন,পিরোজপুর প্রতিনিধিঃ
    পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
    দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন কুমার তালুকদার।
    আরও বক্তব্য রাখেন গাজী নুরুজ্জামান বাবুলের ছেলে গাজী কামরুজ্জামান শুভ্রসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং জেলার উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মিজানুর রহমান (রনি) ও সদস্য সচিব মাওলানা মিরাজ হোসেন।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31