swadhinshomoy
30th Nov 2025 10:49 am | অনলাইন সংস্করণ Print
মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার – নোয়াখালী থেকে:
দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ এবং বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

