• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নোয়াখালী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের কমিটির মিটিং:স্টেডিয়ামে প্রশিক্ষণ কক্ষ বরাদ্দের দাবি 

     swadhinshomoy 
    30th Nov 2025 12:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার – নোয়াখালী:

    নিজস্ব প্রতিবেদক,এনভিশন২৪টিভিঃক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ স্বীকৃত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের (রেজি. নং–০১৬১/২০১০) অধীনে নিবন্ধিত নোয়াখালী জেলা কারাতে এসোসিয়েশন-এর কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি সাবেক জাতীয় কারাতে খেলোয়াড়,কোচ ও রেফারি বিএসসি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন ২০০১ সালে প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। অত্র সংস্থার খেলোয়াড় ও কর্মকর্তারা দেশ-বিদেশে বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্মান অর্জন করেছেন।

    গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমনের সঞ্চালনায় মিটিংটি অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মাইনুদ্দিন খান মিল্কি,
    সাংগঠনিক সম্পাদক ও ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো.হাবিবুর রহমান,সহ-সভাপতি মো. ফরিদ হোসেন,সিনিয়র শিক্ষক,বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়,আবু আহমেদ, সম্পাদক, জেলা স্কাউটস,নোয়াখালী মার্শাল আর্ট জাতীয় কোচ ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী
    মার্শাল আর্ট জাতীয় বিচারক ও নির্বাহী সদস্য আবদুস সোবহান রনি,নূর হোসেন,শরীর চর্চা শিক্ষক, আল মদিনা একাডেমি উচ্চ বিদ্যালয় সদর,
    জিয়াউল হায়দার,শরীরচর্চা শিক্ষক,কারামতিয়া আলিয়া মাদরাসা সদর নোয়াখালী সহ প্রমুখ৷

    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,ক্রীড়া চর্চা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। মাদকমুক্ত সুস্থ জীবন গড়তে শরীরচর্চামূলক কারাতে খেলার বিকল্প নেই৷ সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

    স্টেডিয়ামে প্রশিক্ষণ কক্ষ বরাদ্দ চেয়ে আবেদন প্রসঙ্গে
    মিটিংয়ে জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার শহীদ ভুলু স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণের জন্য স্থান ও অফিস কক্ষ বরাদ্দ চেয়ে গত ৬ নভেম্বর ২০২৫ ইং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হয়েছে। আবেদনটি জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে।

    জেলা ক্রীড়া অফিসার জানান,আবেদনটি তিনি পেয়েছেন এবং যাচাই বাছাই শেষে নিবন্ধনপত্রধারী ব্যক্তির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে তিনি আশ্বস্ত করেন।

    মিটিংয়ে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে,অতীতে নোয়াখালী জেলা কারাতে এসোসিয়েশন দীর্ঘ সময় ধরে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় কিছু রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত বিরোধের ফলে এসোসিয়েশনের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছিল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30