• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ছোট সাজ্জাদ ও স্ত্রী তামান্নার চার মামলায় জামিন মিললেও কারামুক্তি নই 

     swadhinshomoy 
    13th Dec 2025 5:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    ইমরান সোহেল, চট্টগ্রাম :

    পৃথক চারটি হত্যা মামলায় ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্না শারমিন জামিন পেয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি মিলছে না।
    আইনজীবীদের সূত্রে জানা গেছে, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে, এর মধ্যে ১০টি হত্যা মামলা। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে জোড়া খুন ও প্রকাশ্যে বাবলা হত্যা মামলাও রয়েছে। অন্যদিকে, তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

    সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিককে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারাবন্দি ছোট সাজ্জাদ ও তামান্না চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সংশ্লিষ্ট জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।
    আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানার দোকানকর্মী শহিদুল ইসলাম হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর ছোট সাজ্জাদ ও তামান্নাকে জামিন দেন হাইকোর্ট। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় তাঁদেরসহ তিনজনকে জামিন দেওয়া হয়।
    এর পর ২২ সেপ্টেম্বর একই বেঞ্চ পাঁচলাইশ থানার দোকানকর্মী মো. ফারুক হত্যা মামলা এবং আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলাতেও তাঁদের জামিন দেন। চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
    তবে জামিন আদেশ হলেও তা কার্যকর হতে সময় লেগেছে। হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেন। প্রায় আড়াই মাস পর ৮ ডিসেম্বর এসব জামিননামা চট্টগ্রাম আদালতে পৌঁছায়।
    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলায় হাইকোর্টের জামিননামা এসেছে। তাঁর স্ত্রী তামান্নার চারটি মামলায় জামিননামা পাওয়া গেছে। বর্তমানে ছোট সাজ্জাদ রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে রয়েছেন। সংশ্লিষ্ট কাগজপত্র ওই দুই কারাগারে পাঠানো হয়েছে।
    এর আগে, চলতি বছরের ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
    হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরে ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তিনি পলাতক সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী বলে পরিচিত।
    ছোট সাজ্জাদ গ্রেপ্তারের প্রায় দুই মাস পর, ১০ মে চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় করা মামলায় তাঁর স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
    একাধিক মামলা বিচারাধীন থাকায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্না।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031