• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় সাংবাদিককে হাতুড়ি-লোহার রড দিয়ে মারধর 

     swadhinshomoy 
    13th Aug 2025 5:09 am  |  অনলাইন সংস্করণ Print
    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

    কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে এক সাংবাদিকে প্রতিবেশীর নেতৃত্বে সংঘবদ্ধভাবে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ফিরোজ আহমেদ পত্রিকা দৈনিক আজকের সূত্রপাত নামে একটি স্থানীয় দৈনিকের প্রতিনিধি।

    সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতির সঙ্গে একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলের খেলাকালীন হাতাহা‌তি হয়। এ ঘটনার জেরে সোমবার ভোর ৫টার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে ফিরোজ আহমেদ বাড়ি থেকে বের হলে মিলনসহ আরও ৪-৫ জন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
    এসময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্বপালন করছেন।
    এঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
    কু‌ষ্টিয়া‌ জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক‌ চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হো‌সেন ইমাম ব‌লেন, ভুক্তভোগী মাথায় গুরুতর আঘাত পে‌য়ে‌ছেন। এছাড়া পা‌য়ে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। তি‌নি এখ‌নো আশঙ্কামুক্ত নন।
    মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31