• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রাম কর্ণফুলীতে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ, কারখানা সিলগালা 

     swadhinshomoy 
    14th Dec 2025 6:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    ইমরান সোহেল, চট্টগ্রাম :

    চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৭। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এরমধ্যে জব্দ করা অধিকাংশই যুক্তরাজ্যের রেকিট বেনকিজার কোম্পানির ডেটল ব্রান্ডের সাবান।
    র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর পরিদর্শক আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

    র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৭। অভিযানকালে অবৈধভাবে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে নকল সাবান উৎপাদনে ব্যবহৃত কারখানাটি সিলগালা করা হয়েছে।
    তিনি আরও জানান, এসব নকল সাবানে বিভিন্ন নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিলো। জব্দকৃত নকল সাবানে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে, সেসব মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার ক্ষুন্ন করে এমন ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা পণ্য ও সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031