• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

     swadhinshomoy 
    15th Dec 2025 2:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির
    নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

    ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। সভা সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহানা নাজনীন।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল আমিন, মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া, এ. জে. সাদেক, উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু সাদাত মো. সায়েম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান আল আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা খাতুন প্রমুখ।

    এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির বলেন,
    “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নান্দাইলের শুভখিলা গ্রামের কালিগঞ্জ রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনী প্রতিদিন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে ধরে এনে নরসুন্দা নদীর ব্রিজে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিত। বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবেই শহীদ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়, যা আমরা চিরদিন ঘৃণা করি।”

    সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

    আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031