• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপিতে নতুন সমীকরণ, কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ 

     swadhinshomoy 
    18th Dec 2025 5:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মোঃ রেজাউল হক রহমত:

    ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মনোনয়ন বঞ্চিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনা।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু সাঈদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, আবুল খায়ের, মফিজুর রহমান মুকুল, আবু তাহেরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় কাজী নাজমুল হোসেন তাপস সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত হলেও তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে তারা তাকে নির্বাচনী লড়াইয়ে দেখতে আগ্রহী।

    মনোনয়ন ফরম সংগ্রহকালে নেতাকর্মীরা আরও বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজী নাজমুল হোসেন তাপসকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।

    এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন,
    “যেহেতু এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি, তাই আমি আশাবাদী দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।”

    তার ঘনিষ্ঠ সূত্র জানায়, নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন এবং সময়মতো নিজের অবস্থান স্পষ্ট করবেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান স্টার টিভিকে বলেন,
    “আজই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।”

    উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ক্রমেই বাড়ছে। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই এ আসনে দলটির ভেতরে একাধিক গ্রুপ মনোনয়নের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031