• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল সাত বছরের রেশমির নিথর দেহ 

     swadhinshomoy 
    21st Dec 2025 1:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন বিশেষ প্রতিনিধি শেরপুর

    ‎শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে রেশমি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নকলা পৌরসভার কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
    ‎নিহত রেশমি ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
    ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি রেশমি। শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে সেদিনই নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।
    ‎শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা এসে মরদেহটি রেশমির বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
    ‎এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
    ‎নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031