মোহাম্মদ ওসমানঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের আমীর (ভাঃ) মোহাম্মদ আবু নাছেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কামরুল ইসলামের সাথে সাক্ষাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনে প্রশাসনের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের আইনানুগ সহযোগিতার বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়।
উপজেলা আমীর বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬ টি কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের সর্বস্তরের অংশীজনদের সাথে ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিক বশরী, উপজেলা জামায়াতের বাইশারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ সেলিম উল্লাহ, সাবেক শিবির নেতা মোঃ আজিজ ,সোনাইছড়ি জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু সুফিয়ান, সেক্রেটারি মাস্টার জুবাইর,উপজেলা ছাত্র শিবিরের প্রতিনিধি আব্দুল্লাহ প্রমুখ।

