• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোপালগঞ্জসহ ৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ 

     swadhinshomoy 
    27th Dec 2025 1:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক:

    গোপালগঞ্জসহ ৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলা সহ দেশের ৭টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

    পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবেশি হতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক স্থানে ঠান্ডার অনুভূতি বজায় থাকতে পারে।

    আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া অস্থায়ীভাবে শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

    গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।

    সিনপটিক অবস্থায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031