• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সোনাগাজী বিষ্ণুপুর স্কুলের প্রাক্তন ছাত্র- ছাত্রীদের বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    28th Dec 2025 7:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোনাগাজী (ফেনী) সংবাদদাতা :

    সোনাগাজী শতবর্ষী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র – ছাত্রীদের বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার ২৭ ডিসেম্বর সকাল থেকে দিন ব্যাপী বিষ্ণপুর স্কুল মাঠে প্রক্তন ছাত্র/ ছাত্রীদের উদ্যোগ এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

    জানা যায়, ১৯৫৯ সাল থেকে শুরু হওয়া দীর্ঘ পথ চলায় স্কুলটি থেকে শিক্ষক, ডাক্তার, ইন্জিনিয়ার, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক, প্রশাসনিক কর্মকর্তা সহ অসংখ্য গুণগ্রাহীর স্কুল জীবনের প্রথম দাপ এখান থেকে শুরু হয়েছিল। যার আজ জাতীয় পর্যায়ে অবদান রেখে চলেছে। উক্ত স্কুলের প্রক্তন ২ হাজার ৫ শত ছাত্র/ ছাত্রীদের উদ্যোগে তাদের পরিবার পরিজন সহ নিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
    বিষ্ণুপুর স্কুলের প্রক্তন ছাত্র/ ছাত্রী ফোরামের আহবায়ক ড. মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার খুরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত স্কুলের প্রক্তন ছাত্র বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর আবু আহাম্মদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রক্তন ছাত্র ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আবুল হোসেন, প্রাক্তন ছাত্র অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র পরামর্শক মোহাম্মদ ইকবাল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল করিম, স্কুলটির প্রাক্তন ছাত্র সিনিয়র সাংবাদিক আবু তাহের, সোলতান আহাম্মদ, স্কুলের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর প্রমুখ।

    অনুষ্ঠানে স্কুলের অবসরপ্রাপ্ত সাতজন শিক্ষককে ক্রেস্ট, উপহার সামগ্রী ও আর্থিক অনুদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষকেরা হলেন, প্রাক্তন প্রধান শিক্ষক জাকারিয়া মহি উদ্দিন, আবুল কাশেম, বিমলেন্দু দত্ত, আবু তাহের, জগদীশ চন্দ্র আর্য্য। মিলন মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031