• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুর শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ 

     swadhinshomoy 
    29th Dec 2025 1:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আহসান হাবীব সুমন,জামালপুর:

    জামালপুর নব ঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ত্যাগী ও পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা।

    শুক্রবার সন্ধ্যায় শহরের শফিমিয়ার বাজার সংলগ্ন পুরাতন ফুলবাড়িয়া ঈদগা মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান সড়ক মেডিকেল রুট প্রদক্ষিণ করে বুড়ী “মা”দোকান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়কত সালমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক পপেল মাহমুদ।

    বক্তারা অভিযোগ করে বলেন, নব ঘোষিত কমিটি একটি ‘পকেট কমিটি’। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছাত্র নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় পদবঞ্চিত ও ত্যাগী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031