• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার মনোনয়নপত্র জমা 

     swadhinshomoy 
    30th Dec 2025 2:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃমাসুদ রানা,
    খাগড়াছড়ি প্রতিনিধিঃ

    খাগড়াছড়ি ২৯৮ নং আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

    মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পর্যটনবান্ধব খাগড়াছড়ি গড়ে তোলা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। এ সময় তিনি জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “ধানের শীষ বিজয়ী হলে খাগড়াছড়ি হবে শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু।”

    মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা ও ক্ষেত্র মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031