• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান 

     swadhinshomoy 
    30th Dec 2025 4:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ ওসমান(নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি):

    নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিন লাখ টাকা জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে এবং ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস ও শাহরিয়ার মো. বাবুর মালিকানাধীন এসএমবি ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। প্রসিকিউশন প্রদান করেন মো. রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
    অভিযানে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ২ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

    একই অপরাধে এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট তিন লক্ষ টাকা জরিমানা

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031