সাইফুল আলম হিরন, ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জিতপুর-ভাদাদিয়া সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
29 ডিসেম্বর রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলকের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোস্তফা আল হোসাইন রোমান এর সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইদুর রহমান সবুজ, প্রবাসী সদস্য ওমর ফারুক, আমান উল্যাহ প্রমুখ।
টুর্ণামেন্টে মোটা ১৬টি দল অংশগ্রহণ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে ইয়াং স্টার কে হারিয়ে স্বপ্নকূড়ি চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দল ট্রপি ও প্রাইজমানিসহ অন্যান্য পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
এর আগে ওই দিন সন্ধ্যায় আনুষ্ঠানিক টুর্নামেন্টের উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকবর হোসেন। উপস্থিত ছিলেন, স্থানীয় হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

