swadhinshomoy
30th Dec 2025 5:22 pm | অনলাইন সংস্করণ Print
প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ময়মনসিংহ -৫ মুক্তাগাছা আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনীত দাঁড়ি পাল্লা’র প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি মুক্তাগাছা উপজেলা নির্বাচন অফিসারের উপস্থিতিতে মুক্তাগাছা নির্বাহী কর্মকর্তা জয় কৃষ্ণ এর কাছে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা আমীর সহঃ অধ্যাপক শামছুল হকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ৩ জানুয়ারি এ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন নির্ধারিত হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

