• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেন্দুয়ায় ‘নারীদের মাসিক স্বাস্থ্যব্যবস্থা’ বিষয়ক কর্মশালা 

     swadhinshomoy 
    30th Dec 2025 5:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    হুমায়ুন কবির রিটন
    কেন্দুয়া উপজেলা প্রতিনিধি

    নেত্রকোনার কেন্দুয়ায় যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যানেট (Youth Planet) এর আয়োজনে

    “Empower Menstrual Hygiene for All” শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নারীদের মাসিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক কুসংস্কার ভাঙার লক্ষ্যে
    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ প্ল্যানেটের নির্বাহী পরিচালক এবিএম মাহমুদুল হাসান। খন্দকার ফারজানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ইয়ুথ প্ল্যানেটের সহকারী পরিচালক শেখ ইমরানুল হক জেনিস। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্রজগোপাল মোদক, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
    অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স এম্বাসির চার্জ দ্যা এফেয়ারস ফ্রেডরিক ইঞ্জা। তিনি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

    ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, কুসংস্কার ও লজ্জার কারণে মাসিক স্বাস্থ্যসেবা এখনো অবহেলিত। এ বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

    কর্মশালায় মাসিক স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটারি ব্যবহার, কিশোরীদের শারীরিক পরিবর্তন ও পরিবেশবান্ধব পুনঃব্যবহারযোগ্য প্যাড ব্যবহারের ওপর আলোচনা করা হয়। ‘মাসিকের আলোচনা হোক উন্মুক্তে’—এই প্রতিপাদ্যে সামাজিক ট্যাবু ভাঙার আহ্বান জানানো হয়।

    উল্লেখ্য, ২০২১ সালে নিবন্ধিত ইয়ুথ প্ল্যানেট নারী প্রজনন স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ যুক্ত হয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031