swadhinshomoy
13th Aug 2025 1:22 pm | অনলাইন সংস্করণ Print
মো: আল আমিন গাজী শ্যামনগর প্রতিনিধিঃ
সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় (১৩ আগস্ট) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে ১ দিন দিনব্যাপী উপকূলীয় বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও নারী সদস্যদের নিয়ে স্থানীয় সরকার/প্রশাসনের প্রতিনিধিদের সাথে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্রাণিসম্পদ ডা. সুব্রত কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার পথিক কুমার মন্ডল, মহিলা বিষয়ক অফিসার মাবিয়া সুলতানা, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিপা চক্রবর্তী, কাজল কান্তি সরদার, দেবাশীষ গায়েন, পলাশী সরকার এবং বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুল রউফ গাজী, মাসুরা পারভীন, ফাতেমা বেগম, ও স্বপন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন নারী দলের সভাপতি, কোষাধক্ষ্য সহ ৮ জন নারী সদস্য কর্মশালায় সভাপতিত্ব এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী আরও উপস্থিত ছিলেন সিসিডিবি সিসিআরবি -প্রকল্পের হিল্ড অফিসার নির্মল টুডু ও সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রমূখ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

