• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেরপুরে বহ্মপুত্র নদ খননে ফসলি জমি ভাঙনের আশঙ্কা 

     swadhinshomoy 
    01st Jan 2026 1:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাকসুদুর রহমান
    শেরপুর জেলা প্রতিনিধি:

    শেরপুরের বহ্মপুত্র নদে বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। এর ফলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের নতুন ভাগলগড় এলাকায় নদী তীরবর্তী ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।
    সরেজমিনে দেখা যায়, নদীর দক্ষিণ পাশের নতুন ভাগলগড় এলাকার বিস্তীর্ণ জমিতে ভাঙন দেখা দিয়েছে। এসব জমিতে ধান, ভূট্টা ও বিভিন্ন সবজি চাষ করা হতো।
    স্থানীয়দের অভিযোগ, ড্রেজিং থেকে উত্তোলিত বালু নদীর তীরে না ফেলে পাইপলাইনের মাধ্যমে পাশের জেলা জামালপুরের মেলান্দহে নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে নদীভাঙন বেড়েছে এবং শেরপুর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
    এলাকাবাসী জসিম মিয়া বলেন, অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে তার ফসলি জমি নদীতে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে ঘরবাড়িও হারানোর আশঙ্কা রয়েছে।
    আরেক বাসিন্দা নোমান জানান, ইতোমধ্যে প্রায় ৫০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে, এতে এলাকার দরিদ্র মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।
    এ বিষয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক বলেন, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে এবং বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031