• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কয়রায় বেড়িবাঁধে লবণ পানি উত্তোলনের অবৈধ পাইপ অপসারণ 

     swadhinshomoy 
    14th Aug 2025 5:17 am  |  অনলাইন সংস্করণ Print
    মোক্তার হোসেন,কয়রাঃ

    কয়রায় বেড়িবাঁধে লবণ পানি উত্তোলনের অবৈধ পাইপ অপসারণ

    খুলনার কয়রা উপজেলায় বেড়িবাঁধ কেটে বা ফুটো করে লবণ পানি তোলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (১৩ আগস্ট) সকালে মহারাজপুর ইউনিয়নের ১৩-১৪/২ পোল্ডারের হোগলা বাজার থেকে দশহালিয়া পর্যন্ত এলাকায় বিশেষ অভিযানে ১১টি অবৈধ পাইপ অপসারণ করা হয়।
    পাউবো সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বেড়িবাঁধ কেটে বা ছিদ্র করে নদীর লবণ পানি ঘেরে প্রবাহিত করছিল। এতে বেড়িবাঁধ দুর্বল হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
    অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. সুলাইমান হোসেন বলেন, “বাঁধ কেটে পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি শুধু বাঁধ নয়, হাজারো মানুষের জীবনের জন্যও হুমকি।” তিনি আরও জানান, অবৈধ পানি উত্তোলনকারীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    পাউবো জানিয়েছে, বাঁধের নিরাপত্তা রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31