• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীবরদী–ধোবাউড়া ও হালুয়াঘাটে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ 

     swadhinshomoy 
    03rd Jan 2026 3:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাকসুদুর রহমান
    শেরপুর জেলা প্রতিনিধি:

    শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
    ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদ, ৩২ প্যাকেট আতশবাজি, ৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১ হাজার ৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩টি কম্বল এবং ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
    তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা।
    বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031