• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খালেদা জিয়ার শুন্যতায় ফেনী-১ আসনে ধানের শীষের প্রাথী হচ্ছেন বিএনপি নেতা মজনু 

     swadhinshomoy 
    03rd Jan 2026 4:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :

    ফেনী-১ সংসদীয় আসনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই আসন থেকে এবারও বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেও তিনি না থাকায় বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি দলের টিকিটে ধানের শীষে নির্বাচন করবেন।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

    দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি ফেনী-১ আসনের প্রতিটি গ্রাম-গঞ্জে সাংগঠনিক শক্তিতে বলীয়ান হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন মুন্সি রফিকুল আলম মজনু। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত জনসভা, উঠান বৈঠক ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
    রফিকুল আলম মজনু কেবল ঢাকা মহানগর নয়, বরং নিজ জন্মভূমি ফেনীর সাধারণ মানুষের কাছেও এখন অত্যন্ত জনপ্রিয় নাম। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে দীর্ঘ সময় ধরে দলের নেতাকর্মীদের পাশে থেকে আস্থা অর্জন করেছেন তিনি। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা তাকে এই আসনে বেগম জিয়ার ‘যোগ্য প্রতিনিধি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফেনী-১ আসনের সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মতে, মজনু সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। বিগত সরকারের দমনপীড়নের সময় অনেক নেতাকর্মী যখন এলাকাছাড়া ছিলেন, তখন তাদের আইনি সহায়তা থেকে শুরু করে আর্থিক সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছেন

    এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন দৈনিক স্বাধীন সময়কে বলেন, ​‘বেগম জিয়া আমাদের আবেগের জায়গা। তার অনুপস্থিতিতে রফিকুল আলম মজনু যেভাবে হাল ধরেছেন, তাতে আমরা আশাবাদী, ফেনী-১ আসন আগামীতেও বিএনপির ঘাঁটি হিসেবেই অটুট থাকবে।’

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ বলেন, ‘যেহেতু বেগম জিয়া আর আমাদের মাঝে নেই। সেহেতু দলের সিদ্ধান্তে রফিকুল আলম মজনু ধানের শীষের কাণ্ডারি হিসেবে আগামী নির্বাচনে লড়বেন। বিএনপির সকল স্তরের নেতাকর্মী আগামী নির্বাচনে রফিক আলম মজনুকে নির্বাচিত করতে কাজ করছে। আশা করছি তিনি নির্বাচিত হলে বেগম জিয়ার আদর্শ সমুন্নত রেখে ওই আসনের উন্নয়নে কাজ করা যাবেন।’

    বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু দৈনিক স্বাধীন সময়কে বলেন, ‘বিগত ৮টি বছর আমি আমার মা বেগম খালেদা জিয়ার আসনে ওনার প্রতিনিধি হিসেবে কাজ করেছি। বিগত বন্যায় ফুলগাজী পশুরাম ও ছাগলনাইয়া এলাকায় গণমানুষের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। যেহেতু মা নাই মায়ের অবর্তমানে আমি ওই এলাকায় মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’

    তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকে জনগণ যদি বিজয়ী করে আমি আমার মা বেগম খালেদা জিয়ার অসমাপ্তকাজ সমাপ্ত করব এবং মায়ের আদর্শ নিয়েই ওই এলাকাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031