• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 

     swadhinshomoy 
    03rd Jan 2026 5:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    খ,ম,জায়েদহোসেন,নাসিরনগর
    (ব্রাহ্মণবাড়িয়া)

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ দশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ২ জনের।
    শুক্রবার( ২ জানুয়ারি ২৬) এ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা করা হয়‌।
    জানা গেছে নাসিরনগর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট বারো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সেখান থেকে দুজন সতন্ত্র প্রার্থী – সৈয়দ নজরুল ইসলাম ও এম এ হাবিবুর রহমান এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
    বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একে এম আমিনুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের এর মনোনীত প্রার্থী মাওঃ শহিদুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ হোসাইন আহমেদ আজাদী, সতন্ত্র প্রার্থী সাবেক এমপি এস এ কে একরামুজ্জামান সুখন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী শরীফ মৃধা, ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মাওঃ ইসলাম উদ্দিন দুলাল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031