• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁদপুর-৪ মনোনয়নপত্র বৈধ ৬ প্রার্থীর, বাতিল ৪ জন 

     swadhinshomoy 
    04th Jan 2026 11:09 am  |  অনলাইন সংস্করণ Print

    চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি
    কুদ্দুস মজুমদার:

    জাতীয় নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সূত্র জানায়, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রয়োজনীয় কাগজপত্র, হলফনামা ও আইনগত শর্ত পূরণ করায় ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে নির্ধারিত নিয়ম অনুযায়ী কাগজপত্রে ত্রুটি ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

    মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মকবুল হোসেন,জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম এবং গণফোরামের প্রার্থী মনির চৌধুরী।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্র ও আইনগত যোগ্যতা সম্পূর্ণ ছিল, কেবল তাদের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।

    এদিকে যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আব্দুল মালেক বুলবুল ও জাকির হোসেন।

    মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং মাঠপর্যায়ে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031