আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের মৎস্যচাষী মো. ইকবাল হুসাইনের পুকুর থেকে প্রায় ৮লাখ টাকা মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার রামগোপালপুর গ্রামের মো. আহাম্মদ মজিদ আকন্দের পুত্র। এ ঘটনায় তিনি বাদী হয়ে শুক্রবার (২ জানুয়ারি/২৬) গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
মৎস্যচাষী মো. ইকবাল হুসাইন অভিযোগপত্রে লিখেছেন তার পুকুর থেকে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে প্রায় ৮লাখ টাকার মাছ চুরি হয়েছে। তিনি জানান, পুুকুর খাবার দিতে এসে মাছের সেই লাফালাফি দেখতে না পেয়ে হতাশ হয়ে যাই। এরপর আমি দিশেহারা হয়ে পুকুরের চারপাশে ছুটাছুটি করতে থাকলে হঠাৎ করে দেখিতে পাই যে, আমার পুকুরের দুটি মাছ মৃত অবস্থায় পাশের ধান ক্ষেতে পড়ে আছে। এই সূত্র ধরে আমি এগিয়ে গেলে ফিসারীর পাড়ে আসামীদের বাড়ীর ছোট একটি পুকুরে আমার মাছের কিছু অংশ পাই। তিনি বলেন, পাশ্ববর্তী গ্রাম উরুয়াকোনার মোসলেম উদ্দিন (৫৮) ও মো. আল মামুন (২৮) এ ঘটনায় জড়িত। স্থানীয় সালিশ দরবারের তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ বিষয়ে আসামীদের নাম্বারে কল দিলেও ফোন রিসিভ করে নাই।

