মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দোগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে আজ পলাশতলী মোড়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসংযোগ ও পথসভা।
সভায় সভাপতিত্ব করেন দোগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির জনাব মোঃ মাহফুজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের আমির জনাব ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন— “ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে আনা ও ইনসাফভিত্তিক শাসন কায়েমে আমরা অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন সংগ্রাম চালিয়ে যাব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, সদর থানা আমির মাওলানা মোঃ ইমরান হোসাইন, সদর থানা সেক্রেটারি জনাব জয়নাল আবেদীন, ইউনিয়ন সেক্রেটারি জনাব রমজান আলী, মোঃ আব্দুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত এলাকাবাসী নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে পরিবর্তনের পক্ষে অঙ্গীকার ব্যক্ত করেন।

