• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রচণ্ড শীতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও আশরাফুল আলম রাসেল 

     swadhinshomoy 
    05th Jan 2026 11:29 am  |  অনলাইন সংস্করণ Print

    ‎ আল আমিন বিশেষ প্রতিনিধি শেরপুর :



    ‎দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড শীত যখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, তখন ঝিনাইগাতী উপজেলার দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল।
    ‎শীতের প্রকোপে যখন অনেক অসহায় মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন ও রাত পার করছেন, তখন বিষয়টি সরেজমিনে অনুধাবন করে ইউএনও আশরাফুল আলম রাসেল নিজ উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী ও চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষদের তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
    ‎রাতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ব্যক্তিগতভাবে এসব অসহায় মানুষের খোঁজ নেওয়া এবং নিজ হাতে কম্বল বিতরণ করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার আলো ফিরেছে। অনেক দরিদ্র পরিবার জানান, সরকারি কোনো কর্মকর্তাকে এভাবে সরাসরি তাদের ঘরে এসে সাহায্য করতে তারা আগে কখনো দেখেননি।
    ‎স্থানীয় বাসিন্দারা জানান, ইউএনও’র এই মানবিক উদ্যোগ শুধু শীত নিবারণেই নয়, প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক প্রশাসনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন সচেতন মহল।
    ‎ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম রাসেল জানান, “শীতের এই সময়টাতে সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়ে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করছি।”
    ‎প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031