• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমান। 

     swadhinshomoy 
    05th Jan 2026 1:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো : জাকির হোসেন।
    বিশেষ প্রতিনিধি।

     

    নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার ৪ জানুয়ারি সকালে উপজেলার দত্তবাড়ি মোর এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজে এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিআইআারসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

    অভিযান সূত্রে জানা যায় বেলা ১১ঃ৩০ টার দিকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে উপজেলার দত্ত বাড়ি মোর এলাকার নীর এন্টারপ্রাইজে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য , ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১হাজার ৪৫০ টাকায় বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া দত্তেরহাট এলাকার মেসার্স স্ট্যান্ডার্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও উৎপাদিত কেকের মোড়কে মেয়াদ উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভোক্তা অধিকার নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আসাদুল ইসলাম বলেন, অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। একই সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য দোকানীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্ক ফোর্স এর সদস্য ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে। ভবিষ্যতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031