উখিয়া প্রতিনিধি: রেজাউল করিম
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খেওয়াছড়ি ইউনিটে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে গ্রাম কমিটি গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় আয়োজিত এই সভায় এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভা শুরু হয় ৪নং ওয়ার্ড হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি মোহাম্মদ আইয়াজের সভাপতিত্বে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন খেওয়াছড়ি ইউনিটের বাইতুল মাল সম্পাদক সাঈদ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বাংলাদেশকে প্রকৃত অর্থে পরিবর্তন করতে হলে পুরনো আমলাতান্ত্রিক ব্যবস্থা ভেঙে নতুনভাবে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলের সমন্বয়ে ৮৪ দফা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আগামী নির্বাচনে মূল ভোটের পাশাপাশি আরও একটি বিশেষ ভোট দিতে হবে—যেটি হবে ‘হ্যাঁ ভোট’। এই ‘হ্যাঁ ভোট’ হবে দেশকে নতুন করে সাজানোর অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আমি আমার এলাকায় যে অবদান রেখেছি, আপনারা তা জানেন। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে নিয়ে মাওলানা নুর আহমদ আনোয়ারী হুজুরকে বিজয়ী করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব সুলতান আহমদ বলেন,
“আমি বিএনপি ও আওয়ামী লীগের শাসন আমল দেখেছি। দীর্ঘদিন পুরনো শাসনের স্বাদ মানুষ গ্রহণ করেছে। এবার সময় এসেছে নতুন শাসনের স্বাদ নেওয়ার। ‘পুরনো বউয়ের রান্না অনেক খেয়েছি, এবার নতুন বউয়ের রান্না খেতে চাই’—এই কথার অর্থ হচ্ছে ২৪ আন্দোলন-পরবর্তী নতুন বাংলাদেশে আমরা জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই।”
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যার ভোট সে-ই দিতে পারবে। ফলে ইসলামপন্থীদের বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবে। গত ১৫ মাসে বিভিন্ন দলের অনেক নেতা-কর্মীর আচরণে মানুষ বিরক্ত। তাই মানুষ এবার সৎ ও আদর্শবান লোকদের ভোট দেবে।”
সভায় যুব নেতা ফারুক, জসিম, নুরুল ইসলাম, মোহাম্মদ হাশেমসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
খেওয়াছড়ি গ্রাম কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ
সভায় সর্বসম্মতিক্রমে খেওয়াছড়ি গ্রাম কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়—
উপদেষ্টা
কবির আহাম্মদ
হাজী বদিউল আলম
সুলতান আহমদ
হাবিবুর রহমান
সভাপতি: হাজী আবদুল করিম
সহ-সভাপতি: মোহাম্মদ কাশেম প্রকাশ (রাজা মিয়া)
সহ-সভাপতি: মোহাম্মদ ইসলাম
সেক্রেটারি: মোহাম্মদ হাশেম সিকদার
সহ-সেক্রেটারি: জসিম উদ্দিন
সহ সেক্রেটারি মোবারকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: কাদের হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদক: ছৈয়দ হোসেন
প্রচার সম্পাদক, আব্দুল আলম (কোম্পানি)
সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক
মিডিয়া সম্পাদক, নুরুল ইসলাম
এছাড়াও বিভিন্ন পদে আরও অনেককে দায়িত্ব দেওয়া হয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার লক্ষ্য করা গেছে।

