মোঃ আহসান হাবীব সুমন,জামালপুর হয়ে গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি :
জামালপুর জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও জামালপুর জেলা ট্রাক ট্যাংকলরী মালিক সমিতির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর–৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে বিএনপি অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক নেতা, মালিক সমিতির সদস্যসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।

