• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্রগ্রামের আয়োজনে খালেদা জিয়ার সরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    07th Jan 2026 3:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :
    জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপাসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সরণে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্রগ্রামের আয়োজনে কোরান খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল মঙ্গলবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল ভিলেজ এন্ড রেস্ট্রুরেন্টে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি আলহাজ্ব জাফর আলম লিটন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া ‘র উপস্হাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পিপি মফিজুল হক ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা আলহাজ্ব আবদুল মান্নান, মোহাম্মদ এয়াকুব চৌধুরী ও সৈয়দ রবিউল হক শিমুল, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, শাহদাত হোসেন বাবুল।

    এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের
    সাধারণ সম্পাধক নুরুল আবছার তৌহিদ,
    সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা, কামরুল হাসান চৌধুরী আপেল, মিসবাহ উদ্দিন।

    এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তালেব ভূঁইয়া, আবুল কাশেম, আজিজুল হক, সাইফুল ইসলাম, এমদাদুল হোসেন চৌধুরী স্বপন, মোহাম্মদ সেলিম মিঞা, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগর সদস্য সচিব, তৌহিদুল ইসলাম ফাহিম, মোহাম্মদ আক্কাস, আমজাদ হোসেন, হারুন অর রশিদ, মাসুম বিল্লাহ, সাইফুল আলম, ওবায়দুল হক, আবদুস সোবহান সুমন, জাবেদ চৌধুরী, ওমর ফারুক প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, ফেনীর গর্ব আমাদের মা’ গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম সংগ্রামী নেতা দেশনেত্রী বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই। আমরা হারিয়েছি একজন মাকে, দেশ হারিয়েছে একজন মহিয়সী নারীকে, বিশ্ব হারিয়েছে একজন সুশাসককে। তিনি তার মরহুম বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি বলেন, বেগম জিয়া ছিলেন একজন মজলুম নেত্রী, ফ্যাসিবাদের নানাবিধ ষড়যন্ত্রের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের মাধ্যমে তিনি বিশ্বনেতাদের অন্যতম হয়ে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। আগামী দিনে এই মহিয়সী মায়ের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত আহ্বান জানান।

    প্রধান বক্তার বক্তব্যে আলহাজ্ব আবদুল মন্নান মজুমদার বলেন মরহুম বেগম জিয়াকে হারিয়ে মনে হচ্ছে আমরা আমাদের মাকে হারিয়েছি, তিনি মায়ের জন্য সকলের নিকট দোয়া চান।

    বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব রবিউল হক শিমুল বলেন, আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

    পরিশেষে খতমে কুরআন ও দোয়া পরিচালনা করেন কে ব্লক জামে মসজিদ এর খতিব মাওলানা আবদুল হক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031