swadhinshomoy
07th Jan 2026 4:54 pm | অনলাইন সংস্করণ Print
লক্ষ্মীপুর জেলা বিশেষ প্রতিনিধ
পিয়াস দেওয়ানের রিপোর্টে
লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে আয়াত নামে ৪ মাস বয়সী এক নবজাতকের মৃ/ত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টামটার নরিমপুর গ্রামের ইয়াছিন মজুমদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে স্থানীয় সূত্রে জানা গেছে। চার পরিবারের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

