কেন্দুয়া প্রতিনিধিঃ
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের মাইজপাড়া এলাকার কাচারী রোড ও চিরাং রোড থেকে বাট্টা গ্রামের নির্মাণাধীন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সরকারি হালটের রাস্তার অংশ ব্যবহার নিয়ে জীবন ভূইয়া ও চন্দন মিয়া পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হলে, পলিশের দুই ঘন্টার চেস্টায় নিয়ন্ত্রণে আসে ।
এতে ২৬ আহত হলে কেন্দুয়া উপজেলা সাস্থ্যকম্পেক্স প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ১২ জন কে উন্নত চিকিৎসার জন্য মমেকে প্রেরণ হয়।
ওই ঘটনার জের ধরে বুধবার সকালে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে চন্দন মিয়া পক্ষের একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে জীবন ভূইয়া পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্র দা, লাঠি ও টেটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ এতে ১৫ জন আহত হন।
আহত মনির (২২) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

