swadhinshomoy
08th Jan 2026 3:40 pm | অনলাইন সংস্করণ Print
নেত্রকোণা প্রতিনিধি: আব্দুল মোমেন (জিন্নাহ)
দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসকেরা গরম কাপড় পরা, মাথা ও কান ঢেকে রাখা এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
শীতকালে পরিষ্কার ও পুষ্টিকর গরম খাবার গ্রহণ, পর্যাপ্ত কুসুম গরম পানি পান এবং রাতে শরীর ভালোভাবে ঢেকে ঘুমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণে সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তীব্র শীতে সচেতনতা ও মানবিক সহায়তাই পারে দুর্ভোগ লাঘব করতে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

