swadhinshomoy
08th Jan 2026 3:58 pm | অনলাইন সংস্করণ Print
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া দলিল লেখক সমিতির ত্রী- বার্ষিক নির্বাচন ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে সমিতির নিজস্ব অফিসে অনুষ্ঠিত হয়।
গোপন ব্যলেটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে পরবর্তী তিন বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা করেন উপদেষ্টা আলহাজ্ব আজিজুল হক, আনোয়ারুল ইসলাম পটু, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাসুদুল ইসলাম।
নির্বাচনে সভাপতি সাইফুল আজম, সহ-সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঈনুর রশিদ শামীম, অর্থ সম্পাদক রাজীব মোহাম্মদ রাহাত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন এবং প্রচার ও দপ্তর সম্পাদক আবদুল কাদের নির্বাচিত হন।
২৫ জন সদস্যদের উপস্থিতিতে
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট উপদেষ্টাগণ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

