• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    08th Jan 2026 5:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাছির উদ্দিন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

    আজ বুধবার বিকেলে উপজেলার ভিটি ঝগড়ার ও উজানচর ইউনিয়নের ইসলামী যুবসেনার নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা আগামী দিনের বাঞ্ছারামপুরকে একটি উন্নত, নৈতিক ও ইসলামিক চেতনাভিত্তিক আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
    তিনি বলেন, বাঞ্ছারামপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এবারের সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে তিনি নির্বাচিত হতে পারলে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও নৈতিকতার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ বাঞ্ছারামপুর গড়ে তুলবেন ইনশাআল্লাহ।
    তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর করতে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার ও ন্যায্য পাওনা আদায়ে তিনি আপসহীন থাকবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
    সভায় তাঁর রাজনৈতিক পরিচয় তুলে ধরে জানানো হয়, অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন সদস্য এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক।
    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী যুবসেনার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. হাবিব উল্লাহ।
    তিনি বলেন, অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা একজন আদর্শবাদী, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে বাঞ্ছারামপুরে ইসলামী যুবসেনা আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
    এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মো. সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসেনা নেতা মো. রাসেলসহ বাংলাদেশ ইসলামী যুবসেনা বাঞ্ছারামপুর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
    সভা শেষে নেতাকর্মীরা আসন্ন সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে তরুণ এই ইসলামিক নেতা অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছাকে বিজয়ী করার আহ্বান জানান বাঞ্ছারামপুরের আপামর জনসাধারণের প্রতি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031