সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নে রাতের আধারে অবৈধ মাটি কাটার অপরাধে দুই মাটি দস্যুকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সোনাগাজীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া তাৎক্ষণিক গ্রেপ্তার করে কারাদন্ড দিয়েছেন। এবং মাটি কাটার একটি যন্ত্র অকেজো করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ১২ ডিসেম্বর রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই শাস্তি প্রদান করা হয়।
কারাদন্ড প্রাপ্ত হলেন, আবু বক্কর ছিদ্দিক (৩৮), পিতা – রুহুল আমিন,এবং আব্দুর রহমান সুমন (৩০), পিতা- আব্দুর রশিদ। আবু বক্কর কে ১ মাস এবং আব্দুর রহমান সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় মাটি কাটায় ব্যবহৃত ০২ টি এস্কেভেটর নিয়ে আসা সম্ভব না হওয়ায় অকেজো করা হয়।
সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া বলেন, অভিযান অব্যাহত থাকবে। কোন অবৈধ অনৈতিক জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।

